সিল্কসিটিনিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ও অপরিশোধিত দুই ধরনের চিনির দামে চাঙ্গাভাব দেখা গেছে। মূলত উৎপাদনকারী দেশগুলো থেকে সরবরাহ আগের তুলনায় কমে আসার কারণে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) সর্বশেষ কার্যদিবসে চিনির দাম আগের তুলনায় বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
সর্বশেষ কার্যদিবসে আইসিইতে পরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। দিন শেষে অক্টোবরে সরবরাহের চুক্তিতে প্রতি টন চিনি বিক্রি হয় ৩৩৩ ডলার ৪০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ ডলার ১০ সেন্ট বেশি। একই চিত্র দেখা গেছে অপরিশোধিত চিনির দামেও। এদিন পণ্যটির দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। দিন শেষে আইসিইতে অক্টোবরে সরবরাহের চুক্তিতে প্রতি পাউন্ড অপরিশোধিত চিনি বিক্রি হয় ১১ দশমিক ৫৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ সেন্ট বেশি।










