লাইফ স্টাইল

সীমা লঙ্ঘন করবেন না বৃশ্চিক, সহকর্মীদের সহযোগিতা পাবেন কর্কট

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৩। শুভ বার বৃহস্পতি ও মঙ্গলবার। শুভ রত্ন পোখরাজ ও রক্তপ্রবাল।

 

প্রকৃতিগতভাবে মেধাবী, কর্তৃত্বপরায়ণ ও উচ্চাভিলাষী। নেতৃত্ব করার, আদেশ দেওয়ার ও আদেশ কার্যকর করার ক্ষমতা আছে। আপনি আলাপ-আলোচনায় পটু ও সিদ্ধান্ত গ্রহণে সাহসী। জীবনে অনেক সংঘাত ও চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আপনাকে ধৈর্যশীল হতে হবে। ক্রোধ সংবরণ করতে হবে।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) 
সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধারের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়রদের কারো পরামর্শে উপকৃত হতে পারেন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) 
অনুকূল সময় কাজে লাগাতে চেষ্টা করুন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কর্মসংস্থান অথবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) 
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনো ক্ষেত্রেই সীমালঙ্ঘনের চেষ্টা সুখকর নাও হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে না। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) 
মনের কথা মনের ভেতরে চেপে রাখা ঠিক হবে না। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) 
মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটার সম্ভাবনা আছে।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) 
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

 

মীন রাশি (১২ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। গৃহে অতিথি সমাগম হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন।

সূত্র: এনটিভি