বাঘা প্রতিনিধি:
অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটিনিউজডটকমের বাঘা প্রতিনিধি শিক্ষক আমানুল হক আমানের ফুফু ছরিমন বেওয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।
বুধবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের সালাইনগর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বুধবার আছর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার চার ছেলে এক মেয়ে, ভাই, বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

ছরিমন বেওয়ার মৃত্যূতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সিল্কসিটিনিউজ পরিবার। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা প্রকাশ করা হয়েছে।
স/শ










