সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

সিলেটে ইটের আঘাতে বিএনপি নেতা খুন

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
সিলেটে ইটের আঘাতে বিএনপি নেতা খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সিলেট নগরের শাহপরান থানার পীরেরবাজার এলাকায় কথা-কাটাকা‌টির জেরে ইটের আঘাতে আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা খুন হয়েছেন। তিনি কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন। বৃহস্প‌তিবার (২০ নভেম্বর) সকালে ‌চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় সড়কের পাশে প্রস্রাব করাকে কেন্দ্র করে অভিযুক্ত সুমন আহমদের সঙ্গে আব্দুর রহমানের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সুমন ইট ছুড়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর অভিযুক্ত সুমন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও পরে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।