সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সিলেটে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক১৪ জুন ২০১৮১ মিনিট পড়া
সিলেটে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের অসমানীনগরে অজ্ঞাত এক যুবককে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ জুন) মধ্যরাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতল ও গুপ্তগ্রাম সড়কের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সিলেট ওসমানীনগর থানার ওসি মো. শহীদুল্লাহ এতথ্য নিশ্চিত করে বলেন, হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ রাস্তার পাশে ধানী জমিতে ফেলে রেখে যায়। মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাংলানিউজ