সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

সিরাজগঞ্জ ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
সিরাজগঞ্জ ইয়াবাসহ আটক ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দাদনপুর উত্তর পাড়া গ্রামে এমদাদ উল্লাহ মহাজেরী রিসার্চ সেন্টার ও হাফিজিয়া মাদরাসার উত্তর পাশ থেকে একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১২, স্পেশাল কম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল।

স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আউয়াল হোসেন খান এর নেতৃত্বে অভিযানে মো. নজরুল ইসলাম (৫৪) নামে এক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার পিতার নাম মৃত আব্দুল মন্ডল।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।