সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সিরাজগঞ্জে শিশুকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
সিরাজগঞ্জে শিশুকে গলা কেটে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:  জেলার বেলকুচিতে চায়না খাতুন (১১) নামে এক শিশুকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতের কোনো এক সময় চায়নাকে হত্যা করে যমুনা নদীর বেড়াখারুয়ার ডিগ্রির চর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোরে উপজেলার বেড়াখারুয়া যমুনা নদীর পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। চায়না খাতুন উপজেলার সদর ইউনিয়নের ছোট বেড়াখারুয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সজ্জাদ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, যমুনা নদীর বেড়াখারুয়া এলাকায় এক শিশুর হাত পা বাঁধা অবস্থায় গলাকাটা মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করে স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাইজিংবিডি