জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিহাব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিহাব ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সূত্র: রাইজিংবিডি