সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

সিরাজগঞ্জে গাড়িচাপায় দুই পথচারী নিহত

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
সিরাজগঞ্জে গাড়িচাপায় দুই পথচারী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান বেশ কয়েকজন পথচারীকে চাপা দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় পিকআপ ভ্যানচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করলে তাদের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুতবেগে পালিয়ে যায়। তবে একে ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে।