সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

 সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার আটক ১

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
 সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার আটক ১

নিজস্ব প্রতিবেদক : 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫ নাম্বার চান্দাইকোনা এলাকায় বাস থেকে ১৪ কেজি গাঁজাসহ  মো. ইমাম হোসেন (২৭) নামে এক যবুককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব ১২) সদস্যরা।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল  ৩ টার সময়  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. ইমাম হোসেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মো. ছফিউল্যার ছেলে ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায়র পিংকি পেট্রোল পাম্পের সামনে একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন । এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জে /এইচ