সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

সিভি পাঠানোর আগে যে ভুলগুলো শুধরে নেওয়া জরুরি

নিউজ ডেস্ক২ মার্চ ২০২৬২ মিনিট পড়া
সিভি পাঠানোর আগে যে ভুলগুলো শুধরে নেওয়া জরুরি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চাকরির জন্য শত শত সিভি পাঠিয়েও ইন্টারভিউয়ের ডাক পাচ্ছেন না? হতে পারে আপনার সিভিতে এমন কিছু ভুল আছে, যা আপনি নিজেও জানেন না। ৫ জন নিয়োগকর্তার পরামর্শ অনুযায়ী, সিভির সাধারণ ১১টি ভুল এবং তা সমাধান করার উপায়, চলুন জেনে নিই।

বানান ও ব্যাকরণ ভুল
সিভি পাঠানোর আগে অবশ্যই কয়েকবার পড়ে দেখুন। বানান ভুল থাকলে নিয়োগকর্তারা ভাবেন আপনি কাজের ব্যাপারে সিরিয়াস নন।

প্রয়োজনে গ্রামারলি বা অন্য কারো সাহায্য নিন।
বাড়িয়ে বলা বা মিথ্যা তথ্য
সিভিতে এমন কোনো দক্ষতার কথা লিখবেন না, যা আপনি পারেন না। ইন্টারভিউতে ধরা পড়লে চাকরি হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। যা জানেন তা-ই স্পষ্টভাবে লিখুন।

অগোছালো ফরম্যাট
সিভি যেন দেখতে পরিষ্কার ও পেশাদার হয়। এলোমেলো ফন্ট বা হিজিবিজি ডিজাইন এড়িয়ে চলুন। সহজে পড়া যায় এমন সিভি সবার পছন্দ।

সেকেলে ব্যক্তিগত তথ্য
আমি খুব কঠোর পরিশ্রমী—এসব মুখস্থ কথা না লিখে আপনি আসলে কী কী কাজ করেছেন এবং সেই পদের জন্য আপনি কেন যোগ্য, তা ছোট করে লিখুন।

কাজের চেয়ে অর্জনে গুরুত্ব দিন
আপনি কোথায় কী দায়িত্ব পালন করেছেন তার চেয়ে বেশি গুরুত্ব দিন আপনার সাফল্যের ওপর। যেমন: আপনার কারণে কম্পানির কী লাভ হয়েছে বা আপনি নতুন কী শিখেছেন।

সিভি বেশি লম্বা করা
সিভি ১ থেকে ২ পেজের বেশি হওয়া উচিত নয়। নিয়োগকর্তারা খুব দ্রুত সিভি দেখেন, তাই ছোট ও তথ্যবহুল সিভি বানানোই বুদ্ধিমানের কাজ।

ভুল যোগাযোগের তথ্য
ফোন নম্বর বা ইমেইল ঠিকানা ভুল দিলে কম্পানি আপনার সাথে যোগাযোগ করতে পারবে না।

সিভি পাঠানোর আগে এগুলো কয়েকবার চেক করুন।
সব চাকরির জন্য একই সিভি
প্রতিটি চাকরির ধরন আলাদা। তাই যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের সাথে মিল রেখে আপনার সিভিটি একটু পরিবর্তন করে নিন।

রেফারেন্সের প্রয়োজন নেই
যদি আলাদাভাবে চাওয়া না হয়, তবে সিভিতে রেফারেন্স দেওয়ার দরকার নেই। কম্পানি চাইলে পরে আপনি তা দিতে পারেন।

শখ ও আগ্রহ বাদ দেওয়া
আপনার ব্যক্তিত্ব কেমন তা বোঝার জন্য ছোট করে আপনার শখের কথা লিখতে পারেন। এটি দলগত কাজ বা নেতৃত্বের গুণাবলী প্রকাশ করতে সাহায্য করে।

অপেশাদার ইমেইল ব্যবহার
ইমেইল আইডি অবশ্যই নিজের নামে হতে হবে। কোনো হাস্যকর বা অদ্ভুত নামের ইমেইল ব্যবহার করলে আপনার সিভি সরাসরি বাতিল হয়ে যেতে পারে।

সূত্র : টপ ইউনিভার্সিটিস ডট কম