সিল্কসিটিনিউজ ডেস্ক:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কয়েক মৌসুম ধরে খেলছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত আসরে খেলেছিলেন তামিম ইকবালও। এবাররের প্লেয়ার ড্রাফটে নাম এসেছে চার বাংলাদেশি ক্রিকেটারের। তাঁরা হলেন-তামিম ইকবাল, তাসকিন আহমেদ, এনামুল হক ও মাহমুদউল্লাহ।

এই তালিকায় সাকিবের নাম না থাকলেও তাঁকে আগেই রেখে দিয়েছে জ্যামাইকা তালাওয়াস। এর আগে সিপিএলের প্রথম আসরে তিনি খেলেছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। পরের দুই আসরে না খেললেও গতবার চতুর্থ আসরে খেলেছিলেন জ্যামাইকার হয়ে। এবারও একই দলের হয়ে খেলবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। গত আসরে তামিম খেলেছিলেন সেন্ট লুসিয়া জুকসের হয়ে।
গতকাল বুধবার সিপিএলের পঞ্চম আসরের জন্য খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে আয়োজক কমিটি। আগামী ১০ মার্চ বার্বাডোজে হবে প্লেয়ার ড্রাফট। আসরটি বসবে ১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর।
এবারের আসরে সব মিলিয়ে ২৫৩ জন ক্রিকেটারের নাম রয়েছে। যাতে ওয়েস্ট ইন্ডিজের ১০৭ জন, দক্ষিণ আফ্রিকার ১৬, পাকিস্তানের ৪৬, অস্ট্রেলিয়ার ২৮, শ্রীলঙ্কার ১৯, বাংলাদেশের ৫, যুক্তরাষ্ট্রের ১, কানাডার ২, আফগানিস্তানের ৫, ইংল্যান্ডের ৪, জিম্বাবুয়ের ৪, আয়ারল্যান্ডের ৩, ওমানের ১ ও নিউজিল্যান্ডের ১৭ জন।
সূত্র: এনটিভি










