রাজশাহী

সাংবাদিক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

Silk City১৩ জুন ২০২৪১ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলমের সহধর্মিণী এবং আরটিভির ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খাঁনের মাতা ফেরদৌস আরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (১৩ জুন) এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ফেরদৌস আরা বেগম ঢাকায় তার ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী, দুই ছেলে, তিন নাতিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ ঈশা নগরীর ঘোড়ামারা ক্রিকেট ক্লিনিক মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।