সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

সিংড়ায় মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারে আগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সিংড়ায় মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারে আগ্নিকাণ্ড

নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে সিংড়া থানা মোড়ে কাজী মটরস্ এন্ড সার্ভিসিং সেন্টারের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার ভোর ৪টায় কাজী মটরস্ এন্ড সার্ভিসিং সেন্টারে আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো সার্ভিসিং সেন্টারে। এতে ৫টি মোটর সাইকেল সহ সকল যন্ত্রাংশ সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ও সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারের মালিক রায়হান মাহমুদ জানান, তার ঘরে কোন বৈদ্যুতিক লাইন নেই। কেউ শত্রুতা করে আগুন দিয়েছে বলে ধারনা তার।
সিংড়া থানার এস আই আবু তাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

স/আ