সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সাড়ে ৪ লাখ পিস ইয়াবাসহ আটক মিয়ানমারের তিন নাগরিক

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০২০২ মিনিট পড়া
সাড়ে ৪ লাখ পিস ইয়াবাসহ আটক মিয়ানমারের তিন নাগরিক

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার ট্রলার থেকে সাড়ে চার লাখ ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় মিয়ানমারের ৯ লাখ ৫১ হাজার কিয়াট ও ট্রলার জব্দ করা হয়।

সোমবার ভোরে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের ছেঁড়া দ্বীপের অদূরবর্তী সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক। তবে আটক মিয়ানমারের তিন নাগরিকের নাম জানা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল বলেন, সোমবার ভোরে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে কোস্টগার্ডের টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশনের একটি যৌথ দল অবস্থান নেয়। এক পর্যায়ে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে ৫ নটিক্যাল মাইল দক্ষিণ সাগরে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সন্দেহজনক একটি ট্রলার আসতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দেয়। এতে ট্রলারে থাকা লোকজন দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের জব্দ করতে সক্ষম হয়।

পরে ট্রলারে থাকা মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়। ট্রলারটি তল্লাশি করে ৩টি প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৪ লাখ ৫০ হাজার ইয়াবা ও মিয়ানমারের নগদ ৯ লাখ ৫১ হাজার কিয়াট।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে কোস্টগার্ডের এ স্টেশন ইনচার্জ বলেন, আটককৃতরা মিয়ানমার নাগরিক। তারা দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবাপাচারে জড়িত। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন