সিল্কসিটিনিউজ ডেস্ক: ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৪ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ সময় ওমান থেকে আগত দুই নারীকে আটক করা হয়েছে।
বিশেষ কৌশলে আনা সোনার বাজার মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা। শনিবার সকালে ওই দুই নারীকে আটক করা হয় এবং সোনা জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, ওমানের মাস্কাট থেকে আগত ফ্লাইটে চট্টগ্রামে আসেন। এরপর বিমানযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় তাদের শনাক্ত করা হয়। এরপর তাদের তল্লাশি করে ওই সোনা জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৪ কেজি ৬৬ গ্রাম।
ড. মইনুল খান জানান এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সূত্র:রাইজিংবিডি










