সিল্কসিটিনিউজ ডেস্ক :
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে ব্যারিস্টার সারা হোসেনের একটি মন্তব্য ফেসবুকে শেয়ার করেছেন সাংবাদিক সওগাত আলী সাগর। আজ সোমবার (৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এ মন্তব্য শেয়ার করেন তিনি।
সাংবাদিক সওগাত আলী সাগরের ফেসবুক পোস্ট পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো :

‘এখন এমন অবস্থা যে একজন বিচারপতি বা বিচারকের ১০ বার চিন্তা করতে হয় যে তিনি আসলে কাউকে জামিন দেবেন কি না। যে ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষ্য–প্রমাণ আজ অবধি দেখানো যায়নি…।
জুলাই হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে হোক, সেটা আমরা চাই। কিন্তু দেখছি যে তদন্তকাজ শেষ হচ্ছে না, কোনো সাক্ষ্য-প্রমাণ সামনে আসছে না। এটা কি সেই জুলাই শহীদদের সঙ্গে প্রহসন নয়? তাঁদের কথা বলে অনেকজনকে আটকে রাখা হচ্ছে, অনেকটা মনে হচ্ছে রাজনৈতিক স্বার্থে।’—সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন









