সিল্কসিটিনিউজ ডেস্ক :
পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের জন্য আজ সোমবার (২৫ মে) ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গতকাল রবিবার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায়ও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।









