সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
বিচিত্র

সামান্য ভুলেই এই হাল মহিলার, জেনে নিন কী করে ঘটল এমনটা

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
সামান্য ভুলেই এই হাল মহিলার, জেনে নিন কী করে ঘটল এমনটা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্বস্তি ছিল ঠোঁটের ফুলে ওঠা মাংসপিণ্ড নিয়ে। সেটা সারাতে গিয়েই শেষমেশ চরম অবস্থায় পড়তে হলো র‌্যাচেল নেপিয়ার নামের লিস্টারশায়াররের এক তরুণীকে। ফেসবুকে নিজের ওয়ালেই তিনি শেয়ার করেছেন তাঁর ভয়ানক অভিজ্ঞতা।

র‌্যাচেল জানিয়েছেন, ছোটবেলায় তাঁর দরজায় ধাক্কা লেগে তাঁর ঠোঁটে চোট লাগে। তারই ফলশ্রুতি ঠোঁটে একটি মাংসপিণ্ড গজিয়ে ওঠে। তখন তাঁর বয়স ১৩। এখন র‌্যাচেলের বয়স ২৯। তিনি ওই মাংসপিণ্ড সারানোর কথা বলেছিলেন এক বিউটিশিয়ানের সঙ্গে। র‌্যাচেলকে ‘বোটক্স থেরাপি’ করাতে বলেন তিনি। সেইমতো তাঁর কপালে ইনজেকশন দেওয়া হয়।

 

এর পরেই ঘটে বিপত্তি। বাড়ি ফিরতে না ফিরতে যন্ত্রণা। আস্তে আস্তে তিনি লক্ষ করেন, তাঁর ঠোঁট ফুলে যাচ্ছে। শেষমেশ ঠোঁট ফুলতে ফুলতে অতিকায় আকার ধারণ করে। হাসপাতালে যেতে বাধ্য হন তিনি।

র‌্যাচেল ফুঁসে উঠেছেন প্রতিবাদে। চিকিৎসক ছাড়া বাকি যাঁরা ইনজেকশন দেন, তাঁদের বিরুদ্ধে ফাইল করেছেন পিটিশন। ব্রিটেনের পার্লামেন্টের কাছে জমা দেওয়া ওই পিটিশনে অনেকেই সই করেছেন। ফেসবুকে তিনি সেটি শেয়ারও করেছিলেন। তাতেই সাড়া মেলে।