সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সামরিক আইনে শেখ হাসিনার বিচার হওয়া উচিত: মামুনুল হক

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৪৩ মিনিট পড়া
সামরিক আইনে শেখ হাসিনার বিচার হওয়া উচিত: মামুনুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার হত্যা মামলা হওয়া উচিত। বাংলাদেশের সেনাবাহিনী এবং বিডিআরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে। এরপর সামরিক আইনে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। ২০১৩ সালে শাপলা চত্বরে জনতাকে হত্যা করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা করতে হবে।

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধ শীর্ষক গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা।

মামুনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী দুঃশাসন বাংলাদেশের উন্নয়ন কিংবা জনগণের জন্য কাজ করেনি বরং তারা আরেকটি দেশের স্বার্থে বাংলাদেশের ক্ষমতার মসনদকে পুঁজি করেছিল। এ ক্ষেত্রে আমি স্পষ্ট ভারতের নাম উল্লেখ করতে চাই। এখনো পর্যন্ত ভারত বাংলাদেশ বিরোধী তার মিশন থামায়নি, তারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসেনি। বাংলাদেশ থেকে বিতাড়িত পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা এবং সবগুলো দোসরদের ভারত নিজের কক্ষে আশ্রয় দিয়েছে। খুনি শেখ হাসিনা যেখানে পালিয়ে থাকবে, সেখান থেকে তাকে ধরে এনে হাজার হাজার মানুষ হত্যার দায়ে বাংলাদেশের জনতার আদালতে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠিত হয়েছে। আমরা জোর দাবি জানাই অনাতিবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা দায়ের করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সারা পৃথিবীতে পাচার করা টাকাগুলোকে দেশে ফিরিয়ে এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে।

মাওলানা মামুনুল হক বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশে ইসলামবিরোধী কোনো নাস্তিক্যবাদী চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। বিজয় অর্জন করা যতটা কঠিন, আর সেই বিজয় ধরে রাখা তার চেয়ে বেশী কঠিন। শত নির্যাতন লাঞ্ছনা সহ্য করেও আমরা দেশে ছেড়ে পালাইনি। পালিয়েছে ইতিহাসের গণহত্যাকারী, খুনী, জালিম শেখ হাসিনা ও তার দোসররা।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসানের পরিচালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী ও মাওলানা আবু সাঈদ নোমান।

আরও বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক হাফেজ কারী আবুল হাসানাত, মাওলানা তারেক হাসান, জেলা অফিস সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদসহ অন্যান্য নেতারা।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন