সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সাভার সিআরপি থেকে ১১টি পাজেরো জব্দ

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৮১ মিনিট পড়া
সাভার সিআরপি থেকে ১১টি পাজেরো জব্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুল্কমুক্ত গাড়ি অবৈধভাবে বিক্রির দায়ে সাভারের সিআরপি থেকে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টের (ডিএফআইডি) ১১টি পাজেরো জব্দ করেছে ঢাকা শুল্ক বিভাগ।

ডিএফআইডির নামে শুল্কমুক্ত সুবিধায় আনা ১৯টি গাড়ি দুই বছর আগে সিআরপির গ্যারেজে রাখা হয়। এর মধ্যে দুই দফায় ০৮টি গাড়ি সরিয়ে নেওয়া হলেও বাকী গাড়িগুলো শুল্ক ফাঁকি দেবার উদ্দেশ্যে রাখা হয়।

বুধবার (০৪ জুলাই) বিকেলে সাভারের সিআরপির ভেতরে রাখা অবস্থায় গাড়িগুলো জব্দ করা হয়। জব্দকরা গাড়ির আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা।

অভিযান পরিচালনা করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন।

শুল্ক বিভাগ জানান, দুই বছর আগে উন্নয়ন সংস্থা ডিএফআইডি গাড়িগুলো রেখে যায় সভারের সিআরপিতে। তবে গাড়িগুলো নিয়ম না মেনে বিক্রি অভিযোগ পান। তারই ধারাবাহিকতায় গাড়িগুলো জব্দ করা হয়। কাস্টমস আইন ১৯৬৯ এর ৭ ধারা অনুসারে প্রকল্পের কাজ শেষ হলে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির বিষয়ে এনবিআরকে জানাতে হয়। গাড়ি হাতবদল করলে বিক্রিত মূল্য সরকারি কোষাগারে জমা দিতে হয়।

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) শফিক উল ইসলাম জানান, এক্ষেত্রে সিআরপির কোনো দায়বদ্ধা নেই। কারণ সংস্থাটি শুধু সিআরপিতে গাড়ি রাখার জায়গা দিয়েছে। বাংলানিউজ