সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

সাবেক মিস আমেরিকা বিয়ে করলেন সমকামী তরুণীকে!

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
সাবেক মিস আমেরিকা বিয়ে করলেন সমকামী তরুণীকে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিস আমেরিকা হিসেবে মুকুট জয়ী দেইদ্রে ডাউনস গুন সমকামী তরুণীকে বিয়ে করলেন। যুক্তরাষ্ট্রের আলবামা প্রদেশে এ দুই নারী সমকামী বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।

পেশায় চিকিৎসক দেইদ্রে ডাউনস গুন ২০০৫ সালে মিস আমেরিকার মুকুট বিজয়ী। তিনি অপর নারী অ্যাটর্নি অ্যাবোট জোনসকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন।

বিয়ের আনুষ্ঠাকিতা সারার পর বার্মিংহামের শিল্প যাদুঘরে যান তারা। গুন বলেন, আমাদের পরিবার ও বন্ধুদের সামনে আমাদের দু’জনের ভালোবাসার সবচেয়ে অর্থপূর্ণ অঙ্গীকারের অংশ আজকের এই দিনটি।

ডাউনস গুন এর আগে অ্যান্ড্রু গুনের সঙ্গে ২০০৮ সালে সাতপাকে বাঁধা পড়েন। তাদের সেই সংসারে জ্যাক নামে আট বছরের একটি ছেলেও রয়েছে।

সংসার ভেঙে গেলে সমকামী তরুণী অ্যাবোট জোনসকে বিয়ে করেন তিনি। তার সঙ্গে গুনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল তার ছেলে জ্যাক।