সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০২৩১ মিনিট পড়া
সাপাহারে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহার ফুটইলগ্রামের বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব (৭৭) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফুল হক চৌধুরী আরবকে গার্ড ওফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন ও নওগাঁ জেলা পুলিশের চৌকসটিম।

এসময় বদলগাছি ও মহাদেবপুর আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার,সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শামসুল আলম শাহ চৌধুরী সহ আরো অনেকে।

এরপর বেলা ১১টায় ফুটকইল ঈদগাহ মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয়, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি মরহুমের পরিবারের সাথে দেখা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে, স্ত্রী,নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য-শুক্রবার সকাল ১০টায় রাজশাহী সিডিএম হসপিটালে হৃদরোগ ও শ^াসকষ্ট জনিত কারনে ইন্তেকাল করেন।