সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু এরফান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী। জেলা পরিষদ সদস্য বাবু মন্মথ সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, জামান নগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন, বাবু অধির চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক ফারুক হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সুধীজন এবং কলেজের সকল ছাত্রী উপস্থিত ছিলেন।
স/বি










