সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক২ জুন ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণ করে ৪ দিন আটকে রেখে ধর্ষণের মামলায় রাহিম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ  মঙ্গলবার সকালে ওই যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা আব্দুল লতিফ বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে সোমবার বিকেলে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ওই যুবক উপজেলার সান্তাহার পৌর এলাকার মালশন গ্রামের মৃত ঈসমাইলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর বাড়ি ও ধর্ষক যুবকের বাড়ি একই গ্রামে। গত ২৮ মে স্কুলছাত্রীর বাড়ির এলাকা থেকে ওই যুবক তার ৫ সহযোগীর সহায়তায় কাহালু উপজেলার কালিচকুড়ি গ্রামে একটি বাড়িতে ৪ দিন আটকে রাখে। এসময় তাকে ধর্ষণ করা হয়। পুলিশ সোমবার কাহালু উপজেলার কালিচকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তারসহ ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, ওই স্কুলছাত্রীকে অপহরণ করে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ধর্ষক ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেপ্তারের তৎপরতা চলছে।

স/অ