সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে ট্রেনের ধাক্কায় তিন সন্তানের মা নিহত

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
সান্তাহারে ট্রেনের ধাক্কায় তিন সন্তানের মা নিহত

আদমদীঘি  প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের ধাক্কায় নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ফেব্রুয়ারি) দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারী হলেন- তিন সন্তানের জননী শিল্পী বেগম (৪৫)। তিনি উপজেলার সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনি মহল্লার শাহাবুদ্দিনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দেড় টার দিকে উপজেলার সান্তাহার জংশন স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের ৩ নম্বর লাইনে বগুড়া থেকে একটি ট্রেন এসে পৌঁছায়। এসময় ওই নারী ট্রেনের সামনে দিয়ে পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওই নারী স্টেশন এলাকায় ঘোরাফেরা করতো এবং তিনি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জি/আর