সিল্কসিটিনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৭৪টি কেন্দ্রের মধ্যে সবগুলোর কেন্দ্র ঘোষিত ফলাফল অনুসারে ২৭ সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের মধ্য আওয়ামী লীগ সমর্থিতরা জয় পেয়েছেন ১২টিতে। আর বিএনপি সমর্থিত কাউন্সিল প্রার্থীরা জয়ী হয়েছেন ১১ ওয়ার্ডে।

এ ছাড়া তিনটি ওয়ার্ডে জাতীঁয় পার্টি ও একটিতে বাসদ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
কেন্দ্র ঘোষিত ফলে ১৭৪টি কেন্দ্রের মধ্যে ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। অপরপক্ষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। ৭৭ হাজার ৯০২ ভোট বেশি পেয়ে সেলিনা হায়াৎ আইভি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সূত্র: কালের কণ্ঠ










