সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সাত হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

নিউজ ডেস্ক৩ মে ২০১৮১ মিনিট পড়া
সাত হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছ র‌্যাব-৫ এর সদস্যরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল তাদের আটক করে। তারা দুজন ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী ছিলেন।

 

আটক দুই যুবক হলেন, কক্সবাজারের রামু উপজেলার পূর্ব মেরঙলোয়া গ্রামের মৃত সারেন্দ্র বড়–য়ার ছেলে সুবোধ বড়–য়া ওরফে মুন্না (২৮) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের সাদেক আলীর ছেলে রুবেল আলী (২৭)। আটকদের কাছ থেকে ৬ হাজার ৯০০ ইয়াবা, দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও নগদ ৪১৩ টাকা জব্দ করা হয়েছে।

 

র‌্যাব-৫ উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, সুবোধ বড়–য়া কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে রুবেলের কাছে হস্তান্তর  করছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেহাতে আটক করা হয়।আটক দুইজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

স/আ