সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

সাত বছর ধরে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
সাত বছর ধরে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শিক্ষাবোর্ডে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে জিপিএ-৫ এ বরাবরের মতো এগিয়ে রয়েছে ছেলেরা। এ বছর ছাত্রী পাসের হার ৭৮ দশমিক ৭০ শতাংশ। আর ছাত্রের পাসের হার ৭২ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত মোট ছয় হাজার ৭৩জন শিক্ষার্থীর মধ্যে তিন হাজার ৫৮০ জন ছাত্র এবং ২ হাজার ৪৯৩জন ছাত্রী জন।

 
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্র জানায়, এ বছর ছাত্রী পাসের হার ৭৮ দশমিক ৭০ শতাংশ। আর ছাত্রের পাসের হার ৭২ দশমিক ৭১ শতাংশ। গত ছয় বছরে ছাত্রীরা পাসের হার এগিয়ে এবং জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে ছিল। এবারো সেই ধারাবাহিকতা দেখা গেল।

 
গত বছর ছাত্রী পাসের হার ছিল ৮০ দশমিক ৬৭ শতাংশ এবং ছাত্র পাসের হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ। একই বছর জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৮৬৫জন ছাত্র ও ২ হাজার ৩৮৫জন ছাত্রী। এরআগে ২০১৪ সালে ছাত্রী পাসের হার ছিল ৮১ দশমিক ১৮ শতাংশ, ছাত্র পাসের হার ছিল ৭৬ দশমিক ২৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৯৮৩জন ছাত্র এবং ৩ হাজার ৬৫৮ ছাত্রী। এভাবে ২০১৩, ২০১২, ২০১১, ২০১০ সালে পাসের হারে মেয়েরা এবং জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে ছিল।

 

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের ১৮৬টি কেন্দ্রে ৭১৫টি কলেজের এক লাখ ১৫ হাজার ৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৮৭ হাজার ৩০১ জন। পাসের হার ৭৫ দশমিক ৪০ ভাগ। এর মধ্যে ছাত্র পাসের হার ৭২ দশমিক ৭১ এবং ছাত্রী পাসের হার ৭৮ দশমিক ৭০ শতাংশ। জিপিএ ৫ পাওয়া ছাত্র ৩ হাজার ৫৮০ জন। আর ছাত্রী দুই হাজার ৪৯৩ জন।
স/মি