সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সাতক্ষীরা-৪: ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
সাতক্ষীরা-৪: ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আট ইউনিয়ন) আসনে ২০ দলীয় জোট প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

একই সময়ে গ্রেফতার করা হয়েছে শ্যামনগর উপজেলা পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান জামায়াতের উপজেলা আমির আবদুল বারী, পদ্মপুকুর ইউপি জামায়াতের আমির আবদুর রব এবং জামায়াত নেতা মো. বারী।

রোববার দুপুরে তাদের বাড়ি শ্যামনগরের ইসমাইলপুর ও আটুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম যুগান্তরকে জানান, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।

এছাড়া মাওলানা বারীসহ অন্যদের বিরুদ্ধেও রয়েছে নাশকতার কয়েকটি মামলা।এসব মামলায় গ্রেফতারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।