জাতীয়

সাতক্ষীরায় জামায়াত-শিবিরসহ গ্রেপ্তার ৪৭

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: জেলাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৯ কর্মীসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার আট থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে  নাশকতার মামলা রয়েছে।

 

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

সূত্র: রাইজিংবিডি