সদ্য প্রকাশিত
পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন
রাজনীতি

সাক্কুকে খালেদা জিয়ার অভিনন্দন

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০১৭১ মিনিট পড়া
সাক্কুকে খালেদা জিয়ার অভিনন্দন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ায় মনিরুল হক সাক্কুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 
বিবৃতিতে সাক্কুকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে পুনরায় বিজয়ী করার জন্য স্থানীয় জনগণ ও ভোটারদের ধন্যবাদ দেন খালেদা জিয়া। কুসিক নির্বাচনে সংবাদ সংগ্রহ, প্রচার ও প্রকাশের জন্য গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 
বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে আরও বলা হয়, নানা প্রতিকূলতার মধ্যেও প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ধন্যবাদ জানানো হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন