সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

সাকিব শুধু অবসরের জন্য বাংলাদেশ দলে ফিরুক, চান না প্রধান নির্বাচক

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৬২ মিনিট পড়া
সাকিব শুধু অবসরের জন্য বাংলাদেশ দলে ফিরুক, চান না প্রধান নির্বাচক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দেড় বছর হলো দূরে সাকিব আল হাসান। দীর্ঘ এই সময়ে তার ফেরা নিয়ে অনেক কথাবার্তা শোনা গেছে। তবে সেই আলোচনা শুধু সামাজিক যোগাযোগমাধ্যম আর সংবাদমাধ্যম পর্যন্তই থেকেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক নিয়োগ পাওয়ার পর হাবিবুল বাশার সুমনের কাছেও সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছে।

হাবিবুলের আশা, শুধু অবসরের জন্য নয়; সাকিব ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন।
বিসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুমনকে নতুন প্রধান নির্বাচক ঘোষণা করেছে। আজ সংবাদ সম্মেলনে এসে সাকিবকে নিয়ে হাবিবুল বলেন, ‘সাকিব এসে (দেশে ফিরে) অবসর নেওয়া জন্য খেলুক, আমি সেটা চাই না। আমি চাই সাকিব দীর্ঘ সময় খেলুক।

অন্তত ২০২৭ বিশ্বকাপ যেন খেলতে পারে।’
হাবিবুল আরো বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের বেশি সময় নেই। সাকিব ক্রিকেটের মধ্যে কতটুকু আছে, সে ব্যাপারে আমি নিশ্চিত নই। আমি সাকিবকে যতটুকু চিনি, সে কাল আসবে আর পরশু মাঠে নামবে—ব্যাপারটা এমন না।

তার প্রস্তুতির দরকার আছে।’
‘আমি লম্বা সময়ের কথা চিন্তা করছি। এটাও মনে করি না যে, সাকিব একটা সিরিজ খেলে চলে যাবে। যদি সাকিবকে পাই, তাহলে অনেক দীর্ঘ সময়ের জন্য তার সার্ভিসটা পেতে চাইব। প্রস্তুতি কিন্তু অনেক বড় ব্যাপার’—যোগ করেন প্রধান নির্বাচক।

পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। সাকিবের বিরুদ্ধে শেয়বাজার কারসাজি, অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ কয়েকটি মামলা আছে। গত বছর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।