সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

সাকিবের ব্যাটে রান

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সাকিবের ব্যাটে রান

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে রান খড়া কাটিয়ে স্বরূপে ফিরেছেন সাকিব আল হাসান। এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে টানা চতুর্থ ম্যাচে মাঠে নামেন সাকিব। আজ চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের ইনিংস খেলেছেন দেশসেরা অলরাউন্ডার।

তার ২৪ বলের ইনিংসে ২টি চার ও ১টি ছক্কার মার ছিল। এবারের আসরে এটাই সাকিবের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ব্যক্তিগত ৩০ রানের মাথায় সোহেল তানভীরের বলে উড়িয়ে মারতে গিয়ে উমর আকমলের হাতে ধরা পড়েন তিনি।

আগের খেলা তিন ম্যাচে দু্বার ব্যাট হাতে নামার সুযোগ হয় সাকিবের। দুই ইনিংসে ৫ ও ১৮ রান করেছিলেন সাকিব। পাশাপাশি বল হাতে ২টি উইকেট নিজের দখলে করেন এই অলরাউন্ডার‌।
পেশোয়ারের হয়ে খেলা আরেক টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করলেও ইয়ামিনের কট অ্যান্ড বল হয়ে ৩ বলে ৫ রান করে ফিরে যান।

এদিকে সাকিবের ৩০ রান এবং কামরান আকমলের ৫৮ রানের সুবাদে লাহোর কোয়ালান্দার্সকে ১৬৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে পেশোয়ার। এছাড়া দলের পক্ষে অধিনায়ক ড্যারেন স্যামি অপরাজিত ১৭, মারলন স্যামুয়েলস ১৭, মোহাম্মদ হাফিজ ১৩ ও শহিদ খান আফ্রিদি ১০ রান করেন।

লাহোরের পক্ষে ইয়াসির শাহ ২টি উইকেট নেন। সোহেল তানভীর, আমের ইয়ামিন ও সুনিল নারিন প্রত্যেকে একটি করে উইকেট নেন।

সূত্র: রাইজিংবিডি