সিল্কসিটিনিউজ ডেস্ক:
সে পথে পা রাখলেও ২০০২ সালে মুক্তি পাওয়া এক সিনেমা বদলে দিয়েছিল জ্যাকলিনের পথচলা।

ডেভিড ধাওয়ান, রোহিত শেঠি, মোহিত সুরি, সাজিদ খানের মতো পরিচালকের সঙ্গে কাজ করলেও সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে জ্যাকলিনের। আজ ১১ আগস্ট তার জন্মদিন।
এক সাক্ষাৎকারে জ্যাকলিন বলেছেন, “আমি দুচোখ ভরে সঞ্জয় লীলা বানসালির কাজ দেখেছিলাম, আর মনে মনে বলেছিলাম, এটাও কি সম্ভব! তার ছবির দুনিয়া ছিল স্বপ্নের মতো সুন্দর। সত্যি বলতে, আমি সব সময় তার সঙ্গে কাজ করতে চেয়েছি। ‘দেবদাস’ আমার সবচেয়ে বড় প্রেরণা ছিল।
অনেকের মতে, জ্যাকলিনের জন্ম শ্রীলঙ্কায়। বাস্তবে তা নয়, ১৯৮৫ সালের ১১ আগস্ট বাহরাইনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী।
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে লেখাপড়া শেষ করে শ্রীলঙ্কায় ফিরে কাজ করেন টেলিভিশন সাংবাদিক হিসেবে। কিন্তু ২০০৬ সালে ‘মিস ইউনিভার্স শ্রীলঙ্কা’ হিসেবে খেতাবও জেতেন।
বলিউডের পর্দার বাইরে তিনি ব্যবসায়েও সফল। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে তার ব্যক্তিগত একটি দ্বীপ রয়েছে, যা সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারার দ্বীপের কাছাকাছি। পাশাপাশি মালিকানা আছে একটি রেস্তোরাঁরও। ব্যক্তিগত জীবনে বাহরাইনের যুবরাজ বিন রশিদ অল খালিফার সঙ্গে সম্পর্ক ছিল বলে সংবাদে এসেছে, যদিও তা স্থায়ী হয়নি। ‘বলিউড ভাইজান’ সালমানের সঙ্গেও সম্পর্কের কথা শোনা গেছে।









