পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি সাংবাদিক কাজী শাহেদকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবী করেছেন রাজশাহীর পুঠিয়া প্রেসক্লাব।
আজ মঙ্গলবার বিকেলে পুঠিয়া প্রেসক্লাবের সভাপতি হাসমত দৌলার সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শেখ রেজাউল ইসলাম লিটন, সাংবাদিক মইদুল ইসলাম মধু, হাসানুল ইসলাম সেন্টু, মেহেদি হাসান, আবদুর রহমান, মাহফুজুর রহমান তুহিন, ডলার, মনিরুজ্জামান প্রমুখ।
সভায় বক্ত্যরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিককে হত্যা চেষ্টা করে সন্ত্রাসীরা সমাজে অপরাধ কায়েম করতে চায়। প্রশাসনের উচিত বিষয়টি দ্রুত তদন্ত করা এবং অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনা। তারা আরও বলেন, দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে চলছে। এতে করে সাংবাদিকদের কর্মক্ষেত্র ঝুঁকিপূর্ণতা বাড়ছে। আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরণের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
উল্লেখ্য, গত রোববার রাত ১২টার দিকে নগরীর অলোকার মোড়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টেলিভিশন নিউজ২৪ এর রাজশাহী ব্যুরো প্রধান ও আরইউজে সভাপতি কাজী শাহেদকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর রাতেই কাজেম আলী বাবুসহ অজ্ঞাত আরও একজনের নামে থানায় মামলা দায়ের করেন কাজী শাহেদ। বোয়ালিয়া থানার পুলিশ এ ঘটনায় এসএম কাজেম আলী বাবু (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে। তিনি নগরীর আমবাগান এলাকার এসএম আব্দুল কাদেরের ছেলে
স/অ










