নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে কর্মরত জি-টিভির ব্যুরো চিফ ও সোনার দেশ পত্রিকার সহকারি সম্পাদক রাশেদ রিপনের মা নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট অ্যসোসিয়েশন (আরটিজেএ)’র সভাপতি আহসান হাবীব অপু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তারা।
নগরীর মিঠুর মোড়ের বাসিন্দা নুরজাহান বেগম খ্যাতিমান অভিনেতা শামস্ সুমনেরও মা ছিলেন। আরটিজেএ মনেকরে মহীয়সী এ নারীর মৃত্যুতে গভীর শূন্যতা সৃষ্টি হলো যা অপূরণীয়। রাজশাহী হারালো একজন রত্নগর্ভাকে।
পরিবার সূত্রে জানাগেছে নুরজাহান বেগম শনিবার রাজশাহী নগরীর সিডিএম হাসপাতালে দুপুর দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি ৪ সন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স/শ











