নিজস্ব প্রতিবেদক:
দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক রফিকুল ইসলামের বাবার চিকিৎসার খোঁজ-খবর নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার। শুক্রবার রাতে তিনি রামেক হাসপাতালে যান।
এ সময় ডাবলু সরকার সাংবাদিক রফিকের বাবা মসলেম উদ্দীনের চিকিৎসার সার্বিক খোঁজ নেন।

প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাংবাদিক রফিকের বাবা। আগামী রবিবারে তার অপারেশন হওয়ার কথা রয়েছে। এর জন্য সাংবাদিক রফিক সকলের প্রতি দোয়া চেয়েছেন।
স/আর










