রাজশাহী

সাংবাদিক রফিকের ওপর হামলায় পুঠিয়া প্রেসক্লাবের নিন্দা

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধি: কালের কণ্ঠ’র রাজশাহী ব্যুরো প্রধান ও সিল্কসিটিনিউজের সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলামের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পুঠিয়ায় কর্মরত সাংবাদিকরা। আজ সোমবার বিকেলে পুঠিয়া প্রেসক্লাবের এক জরুরি সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে।

পুঠিয়া প্রেসক্লাবের আহ্বায়ক হাসমত দৌলা এবং সদস্য সচিব মইদুল ইসলাম মধু সংগঠনটির পক্ষে এ বিবৃতি দেন। বিবৃতিতে হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করা হয়েছে।

এর আগে, সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে মাছ কেনার জন্য থিম ওমর প্লাজার মূল ফটক থেকে একটু দূরে মোটরসাইকেল রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম। এ সময় একজন সিকিউরিটি গার্ড এসে সাংবাদিক রফিকুল ইসলামের মোটরসাইকেলের উপরে রাখা হেলমেটটি নিয়ে যায়। এ সময় রফিকুলকে ওই নিরাপত্তা কর্মী বলেন, ‘এখানে এসে তোর হেলমেট নিয়ে যা। এক পর্যায়ে এক সিকিউরিটি গার্ড মুন্না এগিয়ে আসে এবং সাংবাদিক রফিকুলের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। একপর্যায়ে আরো কয়েকজন সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে এলোপাথারি মারধর করে আহত করে সাংবাদিক রফিকুল ইসলামকে।

স/শা