সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

সাংবাদিক পেটানোয় পদ গেল ছাত্রলীগ নেতার

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
সাংবাদিক পেটানোয় পদ গেল ছাত্রলীগ নেতার
সিল্বসিটি নিউজ ডেস্ক:

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার সকালে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদকের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নিউ মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল ইসলামকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

রোববার সংবাদ সংগ্রহের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি গণমাধ্যমের নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসানের (সাব্বির) ওপর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে।

এতে নেতৃত্ব দেন ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম এবং ধানমন্ডি থানার ১৫নং ওয়ার্ড যুবলীগের উপপ্রচার সম্পাদক তামজিদ রহমান। পরে রাতেই ধানমন্ডি মডেল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সাংবাদিক।