দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান কাজী শাহেদকে হত্যা চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দূর্গাপুরের সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন শিশিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ও সরকরের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।

এ সময় তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিককে হত্যার চেষ্টা মানে পুরো জাতিকে হত্যার চেষ্টা। তাই কোন ভাবেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা মেনে নেয়া যায়না। দেশ ও জাতির কল্যানে সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
তিনি আরো বলেন, হত্যা চেষ্টার সাথে জড়িত ব্যক্তি ও এ ঘটনার নেপথ্যের নায়কদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তাছাড়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা থেকেই যাবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি আব্দুল গণি বোখারী, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিণয় সরকার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাহাদত হোসেন, বর্তমান সভাপতি শফিকুল ইসলাম মিঠু, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, নওপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রতিভা সুর সংগীত শিল্পী গোষ্ঠির সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আরিফ রুবেল, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, জেলা ছাত্রলীগ নেতা মাসুদ ও আতিক।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাংবাদিক রুবেল হক, ফয়সাল কবীর সুজন, জাহাঙ্গীর আলম টিপু, মির্জা মহিদুল ইসলাম মিল্টন, নাজমুল হোসাইন, আব্দুর রাজ্জাক সহ সকল সাংবাদিক বৃন্দ। এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধিক জনসাধারণ।
স/অ










