সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

সাংবাদিক কাজী শাহেদকে হত্যার চেষ্টার প্রতিবাদে সমাবেশ

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
সাংবাদিক কাজী শাহেদকে হত্যার চেষ্টার প্রতিবাদে সমাবেশ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টি ফোর এর ব্যুরো প্রধান কাজী শাহেদকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাঘা উপজেলা পরিষদের সামনে বাঘা প্রেস ক্লাবের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিত ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

বাঘা প্রেস ক্লালাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় ও সভাপতি আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল, কাজী শাহেদকে হত্যার চেষ্টার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিককে হত্যার চেষ্টা মানে পুরো জাতিকে হত্যার চেষ্টা করা। তাই কোন ভাবেই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা মেনে নেয়া যায় না।

তিনি বলেন, দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চরেছে তখন একটি ক্রচক্রী মহল দেশের ভাবমুর্তি ক্ষুন্য করার জন্য সাংবাদিকের গায়ে হাত তুলেছে। হত্যার চেষ্টাকারীরা বোঝাতে চাচ্ছে যে, দেশ এখন অস্থিতিশীল। কিন্তু এটা কোন ভাবেই হতে দেয়া যাবে না। কারণ জাতির কল্যানে সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি এই হত্যা চেষ্টার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)’র উপজেলা আহবায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আ’লীগের যু‎গ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, মজিবুর রহমান, বাঘা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, আ’লীগ নেতা কামাল হোসেন, যুবলীগ নেতা শাহিনুর আলম, বাঘা পৌর বিএনপি’র সাধালন সম্পাদক ও কাউন্সিলর তফিকুল ইসলাম তফি, বিএনপি নেতা জহুরুল ইসলাম প্রমুখ।

তাঁরা প্রত্যেকেই এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা শাখার সভাপতি আমানুল হক আমান, সাধারণ সম্পাদক লালন উদ্দীন, সাংবাদিক আলতাফ হোসেন, নাজিম উদ্দীনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, প্রেস ক্লাবের সকল সাংবাদিক এবং নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজিবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স/অ