ধর্ম

সাংবাদিক আশিকের পিতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক সোনারদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহীনুল ইসলাম আশিকের পিতা মহানগরীর বুধপাড়া নিবাসী মোশাররফ হোসেন মোসলেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

সাংবাদিক আশিকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার ২ সেপ্টম্বর এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

এক শোকবার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এস/আই