সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

সাঁওতালপল্লিতে আগুন : এসপিসহ সব পুলিশ প্রত্যাহারের নির্দেশ

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সাঁওতালপল্লিতে আগুন : এসপিসহ সব পুলিশ প্রত্যাহারের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ জড়িত থাকায় গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে গোবিন্দগঞ্জের চামগাড়িতে ওই দিন দায়িত্বরত সব পুলিশ সদস্যকে প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত সপ্তাহে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে আগুন লাগানোর ঘটনায় কিছু পুলিশ সদস্য জড়িত মর্মে প্রতিবেদন দাখিল করেন।

সূত্র:রাইজিংবিডি