লাইফ স্টাইল

সহকারী পরিচালক পদে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্যাংকে চাকরিপ্রত্যাশীদের জন্য সুসংবাদ। তরুণ চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ নিয়ে এলো বাংলাদেশ ব্যাংক। এ ব্যাংকে সহকারী পরিচালক পদে জনবল নিয়োগ দেয়া হবে। এই লক্ষ্যে আবেদন চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। আগ্রহ থাকলে বিজ্ঞপ্তি দেখে আপনিও আবেদন করতে পারেন।

কতজন নিয়োগ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক (প্রকৌশল-তড়িৎ) পদে ৬ জনকে নিয়োগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা

যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় প্রার্থীর দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আবেদনের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫-এর অনুযায়ী ২২,০০০-৫৩০৬০ টাকা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ২১ আগস্ট ২০১৯ পর্যন্ত।