সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা-তারেকসহ ২৬ বিএনপি নেতা

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা-তারেকসহ ২৬ বিএনপি নেতা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৬ জনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

বিএনপির একটি সূত্র জানায়, ২০০৮ সালের পর এবারই প্রথম তারেক রহমানকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দাওয়াত দেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যেতেন খালেদা জিয়া। এরপর তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির প্রতিনিধি দল যেত। তবে সর্বশেষ গত ২-৩ বছর বিএনপির পক্ষ থেকে দাওয়াতে কেউ অংশ নেয়নি।

 

সূত্র: যুগান্তর