সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করলেন অশ্রুসিক্ত বাইডেন

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করলেন অশ্রুসিক্ত বাইডেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মেডেল অব ফ্রিডম পেলেন বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এ সম্মাননা প্রদান করেন। সেসময়, জো বাইডেনকে অশ্রুসজল অবস্থায় আবেগ সংবরণ করতে দেখা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার পুরস্কার ঘোষণা করতে গিয়ে ওবামা বলেন, ‘আমেরিকানদের প্রতি আপনার বিশ্বাসের জন্য, দেশের প্রতি আপনার ভালোবাসার জন্য এবং জীবনভর আপনি যে সেবা দিয়ে গেছেন যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাবে তার জন্য আমি এ সামরিক সহযোগীকে বলব আমাদের সঙ্গে মঞ্চে যোগ দিতে।’

ওবামা আরও বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার শেষ সময়ে এসে আমাদের দেশের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল প্রদান করতে পেরে আমি সন্তুষ্ট।’

পুরস্কার গ্রহণ করার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন বাইডেন। তার চোখ দিয়ে অশ্রু পড়তে দেখা যায়। বাইডেন বলেন, ‘এ পুরস্কার কেবল আমার যোগ্যতার চেয়ে বেশি কিছুই নয়, বরং এটি আপনার মনের উদারতা ও ব্যাপ্তির প্রতিফলন। আমি এর যোগ্য নই। কিন্তু আমি জানি এটি প্রেসিডেন্টের হৃদয়জাত।

উল্লেখ্য, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এর আগে এই সম্মাননা প্রেসিডেন্ট ডোনাল্ড রিগ্যান, পোপ দ্বিতীয় জন পল এবং কলিন পাওয়েলকে দেওয়া হয়েছে।

সূত্র : বাংলাট্রিবিউন