আমানুল হক আমান, বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠতে শরু করেছে রুস্তমপুর ও চন্ডিপুর পশুর হাট । তবে সরকারিভাবে কোন মনিটরিং করা হচ্ছে না বলে ক্রেতাদের অভিযোগ।
মনিটরিং না থাকায় সুস্থ্য সবল পশু কিনার জন্য নিশ্চিয়তা পাচ্ছেনা ক্রেতারা। ফলে এর মধ্যে ঝুকি নিয়ে অনেকেই পশু কিনছেন।

ঈদের আর সপ্তাহের মতো বাকি থাকলেও ইতিমধ্যে শুরু হয়েছে পশু কেনার প্রস্তুতি। বেচাকেনা ইতিমধ্যে শুরু হয়েছে।রুস্তমপুর হাটে ঘুরে এ চিত্র দেখা যায়।
এই হাট থেকে গরু কেনা আড়ানী পৌর মেয়র মুক্তার আলী সিল্কসিটি নিউজকে বলেন, বাড়িতে গরু রাখার জায়গা আছে। আর ছেলে-মেয়েরা কোরবানির পশু কেনার জন্য আগ্রহ হয়ে উঠে। কোন পরীক্ষার ব্যবস্থা না থাকায়, পরীক্ষা না করেই দেড় সপ্তাহ আগে দুটি গরু কিনেছিলাম।
নাটোরের লালপুর থেকে থেকে পাঁচটি গরু নিয়ে রুস্তমপুর হাটে আসেন আবদুল আজিজ নামের এক ব্যবসায়ী। গরুর মধ্যে সবচেয়ে বড় গরুটির দাম হেঁকেছেন ৮৫ হাজার টাকা। গরুটি হাটের কাউন্টারের পাশে রাখা হয়েছিল। দেখার জন্য ভিড় করেছেন হাটের লোকজন।
আবদুল আজিজ বলেন, স্থানীয়রা পাঁচ থেকে সাত জনে মিলে একটি গরু ক্রয় করছে। বাইরের ব্যপারিরা বেশিরভাগ গরু ক্রয় করে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে অনেকেই ঘুরে দাম জেনে চলে যাচ্ছে। বর্তমানে বড় গরুটি কেনার ক্রেতা কম।
গাওপাড়া গ্রামের শামসুল হক নামের এক ক্রেতা সাথে কথা হলে তিনি বলেন, আমরা ৫ জনে একটি গরু কেনার জন্য হাটে এসেছি। এসে দেখি সরকারিভাবে কোন মনিটরিং করা হচ্ছে না। মনিটরিং না থাকায় পশু সুস্থ্য না সবল জানতে না পারলেও গরু কিনতে হবে। তবে তিনি সরকারিভাকে পশু পরীক্ষার মনিটরিং এর দাবি জানান।
হাটের ব্যবসায়ী একরামুল হক বলেন, নিরাপত্তার জন্য হাটে পুলিশ সদস্যরা এসে খোঁজ খবর নিচ্ছেন এবং নজরদারিতে রেখেছেন।
বাঘা থানার ওসি তদন্ত ধীরেন্দ্রনাথ প্রামানিক সিল্কসিটি নিউজকে বলেন, হাটে নিরাপত্তা ও পুলিশি তদারকি বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জাল টাকা প্রতিরোধের বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।
উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার আবদুল কাদির বলেন, এলাকায় পশুর কোন রোগ দেখা দেয়নি। ঈদের কেটা কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে মনিটরিংও শরু করা হয়েছে।
স/অ










