সিল্কসিটিনিউজ ডেস্ক:
নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে বসেছেন অনেকেই। ভ্রমণ কিংবা পারিবারিক অনুষ্ঠানের আয়োজনের দিনক্ষণ নিয়ে ভাবছেন। তাই সারা বছরের সরকারি ছুটির দিনগুলো সম্পর্কে জানা জরুরি।
এখন আর সরকারি ছুটির বিষয়ে জানতে ক্যালেন্ডার খুঁজে বেড়াতে হবে না। তবে ডিজিটাল এ যুগে হাতের স্মার্টফোন থেকেই তা দেখে নেওয়া যাবে। এ তালিকা দেখার চমৎকার দুটি অ্যাপ্লিকেশনের কথকথা থাকছে আজ।


বাংলাদেশ গর্ভরমেন্ট হলিডে
পরের সরকারি ছুটি কবে? এমন প্রশ্ন আমাদের প্রায়ই শুনতে হয় বা নিজেরাই করে থাকি। এ তথ্য জানতে ক্যালেন্ডারের পাতা ওল্টাতে হয়। তবে বাংলাদেশ গর্ভরমেন্ট হলিডে নামক অ্যাপ্লিকেশনটির ইন্সটল করা থাকলে এই ঝামেলা পোহাতে হবে না। কয়দিন পরে সরকারি ছুটি তা জানিয়ে দিবে অ্যাপটি।
দেশীয় শীর্ষস্থানীয় অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি এটি তৈরি করেছে। এটিতে মাস নির্ধারণ করে দিলে ছুটির তালিকা পাওয়া যাবে।
চাইলে ছুটির দিনে কোনো ইভেন্ট বা কাজ থাকলে অ্যাপটির মাধ্যমে অ্যালার্ম সেট করা যাবে।
সম্পূর্ণ অফলাইনে কাজ করবে অ্যাপ্লিকেশনটি। তাই একবার ডাউনলোড করা হলে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।
গুগল প্লেতে ৪.৩ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি এ ঠিকানা থেকে ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করা যাবে।
ছুটি ২০১৭
ছুটি ২০১৭ অ্যাপ্লিকেশন তৈরি করেছে ঊষা ল্যাব নামের দেশীয় অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান। লাল নীল ও সাদা রংয়ের মিশ্রণে বানানো অ্যাপের ইউজার ইন্টারফেসটি বেশ সহজ।
অ্যাপটি চালু করলে মাস অনুযায়ী ক্যালেন্ডার পর্যায়ক্রমে দেখা যাবে।
মাসের ওপর ক্লিক করলে সম্পূর্ণ মাসের ক্যালেন্ডার বড় আকারের দেখা যাবে। সেখানে সরকারি ছুটির দিনগুলো লাল মার্ক করা দেখা যাবে।
এরপর লাল মার্ক করা তারিখগুলোতে ট্যাপ করলেই জানা যাবে ওই দিনের ছুটির কারণ।
৪.৫ রেটিংয়ের অ্যাপ্লিকেশনটি গুগলের অ্যাপ বাজার থেকে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। এ ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।









