অর্থ ও বাণিজ্য

সয়াবিন তেলের দাম আবার বাড়ল, আজ থেকেই কার্যকর

নিউজ ডেস্ক৪ মে ২০২৩১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের বাজারে ফের বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ মে) থেকেই বোতলজাত সয়াবিন তেলের এ নতুন দাম কার্যকর করবে ভোজ্য তেল উৎপাদক সমিতি।

শীর্ষস্থানীয় ভোজ্য তেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দাম বাড়ানোর কারণ প্রসঙ্গে বলা হয়েছে, ভোজ্য তেল আমদানিতে সরকারের প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ: